কামড় দিয়ে আহত করেছে শিশুসহ ১২ ব্যক্তিকে। এদের মধ্যে অনেকেই হাসপাতালে
চিকিৎসা নিচ্ছেন। অবশেষে ধাওয়া করে স্থানীয় লোকজন আটক করেছে শিয়ালটিকে।
গাছে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা হয়েছে তার। ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর
উপজেলার সিম্বা গ্রামে।
এলাকাবাসী জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি শিয়াল ঢোকে সিম্বা গ্রামে। কোরবান
আলী (৫) নামের এক শিশুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে শিয়ালটি। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দলবদ্ধভাবে শিয়ালটিকে ধাওয়া করেন।
এ সময় শিয়ালটি গণহারে কামড়াতে থাকে। এতে ওই গ্রামের মুন্নি বেগম (৩৫), সেলিনা বেগম (৩৮), পিয়ার আলী (৫০), আসেদা বেগম (৫৫), মালতি বেওয়া (৬০), লিপন খান (৪৮), হেলাল আকন্দ (৪২), শিমা বেগম (২২), দোলে বেগম (৩২), আসাদ (৪), সেলিম শেখ (২০) গুরুতর আহত হন।
আহতদের রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
গ্রামবাসী শিয়ালটিকে বেদম পিটিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। ঝুলন্ত শিয়ালটিকে দেখতে সেখানে ভিড় করেন কয়েক হাজার উৎসুক মানুষ।

0 Comments