বাণিজ্যিকভাবে দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহকারী বিদেশি শিল্পীদের হয়রানি থেকে রক্ষায় তৈরি হচ্ছে নতুন গাইড লাইন।
বর্তমান আয়কর সীমার ২৫ শতাংশের পরিবর্তে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আয়কর সীমা নির্ধারণ ও ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অনুষ্ঠান অনুমোদনের সময় কর আদায়ে নিয়ম রেখে এ গাইড লাইন তৈরি করা হবে।
অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে এ গাইড লাইনের
দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে।
মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, সংস্কৃতি সচিব রণজিত কুমার বিশ্বাস, এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান।
সভা শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর রাইজিংবিডিকে জানান, ‘অর্থমন্ত্রণালয়ের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেসব বিষয় রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছর ও আগামী অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের যেসব কর্মসূচি রয়েছে সে সব বিষয়েও আলোচনা হয়েছে।’
বৈঠক সূত্র জানায়, বিভিন্ন দিবস ও আন্তর্জাতিক বিষয়কে কেন্দ্র করে দেশে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এসব অনুষ্ঠানে অনেক সময় বিদেশি শিল্পীরাও অংশগ্রহণ করে থাকেন। আর অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশি শিল্পীদের সম্মানি নিয়ে তৈরি হয় জটিলতা। বিশেষ করে আয়কর নিয়ে জটিলতা রয়েছে। অনেক সময় তাদের আয়কর নিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ রয়েছে। এ হয়রানি থেকে রক্ষায় একটি গাইড লাইন তৈরির সিদ্ধান্ত হয়েছে।
প্রথমত এনবিআর বিদেশি শিল্পীদের সম্মানির আয়কর বিষয়ে বর্তমান নিয়মের (আইনের) পরিবর্তে বেশ কয়েকটি ক্যাটাগরিতে গাইড লাইন তৈরি করবে। পাশাপাশি বিদেশি শিল্পীদের হয়রানি রক্ষায়, অনুষ্ঠান আয়োজক সংস্থা থেকে (ইভেন্ট ম্যানেজম্যান্ট) কর আদায়ের পদ্ধতি রাখা যায়কিনা তা’ যাছাই করতে বৈঠকে এনবিআরকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া পাশ্ববর্তী দেশে বিদেশি শিল্পীদের আয়কর আদায়ে কোন পদ্ধতি ব্যবহার হচ্ছে তাও গাইড লইনে উল্লেখ করতে বলা হয়েছে।
এনবিআর গাইডলাইনের খসড়া তৈরি করে সংস্কৃতি বিষয় মন্ত্রণায়কে জমা দেবে। যা পরবর্তীতে আন্তমন্ত্রণায়ের বৈঠকে উপস্থাপন করবে সংস্কৃতি মন্ত্রণালয়।
প্রসঙ্গত, বিদেশি শিল্পীদের আয়করের ক্ষেত্রে বর্তমান আইনের সর্বচ্চ আয়করের সীমা ২৫ শতাংশ কর দিতে হচ্ছে।
এদিকে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সংস্কৃতি মন্ত্রণালয়ের তিন অর্থবছর মেয়াদি ২২১ কোট টাকার ৭৪টি কর্মসূচির বিষয়ে আলচনা হয়েছে।
২২১ কোটি টাকার এ কর্মসূচির আওতায় প্রথম বছর (চলতি অর্থবছর) ৯৪ কোটি, দ্বিতীয় বছর ৯৯ কোটি এবং তৃতীয় বছরে ২৮ কোটি টাকা ব্যয় হবে।

0 Comments