চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় পৌরসভার দিগরপানখালী কেন্দ্রীয় ক্ষেত্রপাল মন্দিরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চোরের দল মন্দিরের দরজা ভেংগে ভিতরে প্রবেশ করে মন্দিরের
৩টি গড, পুজার উপকরণ ও দান বাক্সে জমাকৃত টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চৌধুরী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, মন্দির লাগোয় মাতামুহুরী নদীর চরে রাতে এক শ্রেণীর পেশাদার জোয়াড়ী এবং মাদক সেবনকারীদের আড্ডা বসে। এখানে প্রতিনিয়ত মাদক ব্যবসাও চলে। তাদের সিন্ডিকেট প্রভাবশালী হওয়া ওই এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে।
এদিকে এলাকাবাসী জানান, মন্দির সংলগ্ন এলাকায় রাতে মাদকসেবী ও জোয়াড়ীদের আনাগোন দেখা যায় তারাই মন্দিরে চুরির ঘটনা ঘটিয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চৌধুরী জানান, চোরের দল মন্দিরের বিভিন্ন মালামাল ও দান বাক্সের নগদ টাকাসহ প্রায় ৫০হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।