চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া গলায় ওড়না পেচিয়ে তানিয়া আক্তার (২২) নামের এক সেনা সদস্যের স্ত্রী আত্মহত্যা করেছে অভিযোগ উঠেছে। ১৫ জানুয়ারী সকাল ৭টার দিকে চকরিয়া পৌর সদরের ফুলতলী ছফুরা মঞ্জিলের এক ভাড়াবাসার বাথরুমে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। চকরিয়া সেনাক্যাম্পে কর্মরত সেনা সদস্য গানার মো: আনোয়ার হকের স্ত্রী তানিয়া আক্তার (২২) কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বড়দিয়া গ্রামের জামসায়েদ এলাকার আলমগীরের কন্যা বলে জানা গেছে। চকরিয়া আর্মি ক্যাম্প সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বড়দিয়া এলাকার শফিক মাষ্টারের পুত্র ও চকরিয়া সেনা
ক্যাম্পের সদস্য আনোয়ারুল হক (৩০) তার স্ত্রী তানিয়া আক্তারকে নিয়ে চকরিয়া পৌরসভা ফুলতলী এলাকায় ছফুরা মঞ্জিলের তৃতীয় তলায় ভাড়াবাসায় থাকতেন। ওইদিন ১৫জানুয়ারী সকাল ৭টার দিকে সেনাসদস্য আনোয়ারুল হক বাথরুমে গেলে সেখানে ভ্যান্টিলেটরে ওড়না পেচানো অবস্থায় তানিয়াকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেছে। ওই সেনাসদস্যের দুইবছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনার খবর পেয়ে সকালে ওইবাসা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় নিহত তানিয়ার লাশ চকরিয়া সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। চকরিয়া সেনা ক্যাম্পে নিহতের প্রথম জানাযা শেষে দাফনের জন্য তার গ্রামের বাড়ি কিশোর পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

0 Comments