খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামু উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজ উল আলম শপথ গ্রহণ করেছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তাঁর কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আলেফ উদ্দিনের সঞ্চালনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ছৈয়দা সরওয়ার জাহান, স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত রামু উপজেলা পরিষদের উপ-নির্বাচনে রিয়াজ উল আলম চেয়ারম্যান নির্বাচিত হন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন, চাকমারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, রামু প্রেসক্লাবের উপদেষ্টা তপন চক্রবর্তী ও স্বদেশ শর্মা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বড় ভাই কৃষকলীগ নেতা মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা মীর কাশেম হেলালী, আবুল কালাম, মাষ্টার ফরিদ আহমদ, নুরুল হক, উপজেলা সৈনিক লীগ সভাপতি ইউনুচ খান, জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সম্পাদক নুর আল হেলাল, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, রাজারকুল ইউনিয়ন আওয়মীলীগ সাধারণ সম্পাদক সরওয়ার কামাল সোহেল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, যুবলীগ নেতা হাজী সাহেদ সরওয়ার, আওরঙ্গজেব, মাসুদুর রহমান মাসুদ, নবীউল হক আরকান, ইছকান্দর মির্জা, ওসমান গণি, রতন বড়–য়া, উত্তম মহাজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লীক, রামু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হাসান তারেক মুকিম, ফতেখাঁরকুল ইউনিয়ন সেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ সেলিম, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইমরান প্রমুখ। 
উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম রামুর উন্নয়নে কাজ করতে রামুবাসীর আন্তরিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।