ইনানী রিপোর্টবঙ্গোপসাগরে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের অদূরে গলিরধার নামক স্থানে এ ৬ টি ফিশিংবোটে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার রাতে এ ডাকাতি হয় বলে জানিয়েছেন ফিশিংবোট মালিক ও জেলেরা।
কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক জানে আলম পুতু জানিয়েছেন, সোমবার রাতে নৌকাগুলো মাছ ধরে তীরে ফিরার পথেই জলদস্যুদের কবলে পড়ে। এসব নৌকাগুলোর মালিক কক্সবাজারের পেশকার পাড়ার বাসিন্দা যথাক্রমে ফজলুল করিম, আলম বহদ্দার, আবু বকর, নুরুল আবছার, মোহাম্মদ আলী এবং নতুন বাহারছড়া এলাকার ওসমান গনি টুলু। ১৪/১৫ জনের সংঘবদ্ধ জলদস্যুর দল এসব নৌকায় হামলা চালিয়ে আহরিত মাছ ও নৌকার জাল এবং ইঞ্জিন ডাকাতি করে নিয়ে যায়। দস্যুদের হামলায় বেশ কয়েকজন জেলে আহত হয়েছে। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় জিডি এন্ট্রি করা হয়েছ্।ে