প্রেস বিজ্ঞপ্তি
শহরের এ সালাম মার্কেটের সামনে আইন শৃঙ্খলা উন্নয়নের এক ব্যবসায়ী সমাবেশ গতকাল সকালে অনুষ্ঠিত হয়। শহর কমিউনিটি পুলিশ ৩ নং ওয়ার্ডের উদ্যেগে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন
৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি জিল্লুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ মতিউল ইসলামের প্রতিনিধি কমিউনিটি পুলিশিং অফিসার কল্লোল চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক উদয় শংকর পাল মিটু, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন, শহর কমিউনিটি পুলিশের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন সেতু, বড় বাজার কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ্ব ফরিদ আহম্মদ চৌধুরী, ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, কার্যকরী সভাপতি নজরুল ইসলাম, বড় বাজার জোনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল হাশেম সওঃ, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও এ ছালাম মার্কেটের সভাপতি বাবু সুভাষ ধর, আব্দুল আজিজ, লোকমান সওঃ আবু-ই-মাহবুব অরেঞ্জ, রফিকুল হক। উক্ত ব্যবসায়ী সমাবেশে বক্তাগণ বলেন শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকার নিরাপত্তা রক্ষায় যেকোন অপরাধ, মাদক ও নাশকতার বিরুদ্ধে ব্যবসায়ী সমাজ, কমিউনিটি পুলিশ যৌথভাবে থানা পুলিশের সাথে কাজ করবে।

0 Comments