চকরিয়া প্রতিনিধিঃমা-বাবাকে অত্যাচারের অভিযোগে ছেলেকে এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ সাজা প্রদান করেন ।
জানা গেছে, ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার মোঃ কালুর ছেলে মোঃ মামুন প্রতিনিয়ত তার মা-বাবাকে মারধর ও অত্যাচর করত। এর জের ধরে গতকাল মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন বাবা মোঃ কালু। অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশের এসআই আকতার মোঃ মামুনকে(২৮) আটক করেন। বিকেলে তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এক মাসের সাজা প্রদান করেন।

0 Comments