বিশেষ প্রতিবেদক॥
বড় মহেশখালীতে এক ব্যবসায়িকে বেধড়ক মারধর করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসিরা। এ সময় ব্যবসায়ির মোবাইল সেটসহ মূল্যবান কাগজপত্রও লুট করে নেয়া হয়েছে। ১৩ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধুয়ার ডেইল এলাকার মৃত কাছিম আলীর পুত্র পান, চাল ও তেল ব্যবসায়ি নুর হোসেন সাওদাগর প্রতিদিনের ন্যায় ১৩ জানুয়ারি রাত ৯টার দিকে বড় মহেশখালীর নতুন বাজারে ব্যবসায়িক টাকা (আমদানি) তোলতে যায়। আমদানি তোলার এক পর্যায়ে বাজারের মাঝামাঝি শাহীনের মুদির দোকানের সামনে পৌছঁলে ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসি তাকে অর্তকিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তার পকেটে থাকা আমদানি উত্তোলনের প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। সন্ত্রাসিদের ছিনতাইকালে পাশ্ববর্তী লোকজন দিকবেদিক পালালেও স্থানীয় দোকানদাররা এগিয়ে আসলে সন্ত্রাসিরা পালিয়ে যায়। ছিনতাইয়ের শিকার নুর হোসেন সাওদাগর জানান, সন্ত্রাসি মোস্তাকের নেতৃত্বে তাকে হামলা করা হয় এবং তার সর্বস্ব ছিনিয়ে নেয়া হয়। মোস্তাকের সাথে হামলায় নুরুল ইসলাম, সাদ্দামসহ আরো ৬/৭ জন ছিলো বলেও জানান ক্ষতিগ্রস্থ নুর হোসেন। তিনি আরো জানান, এ ব্যাপারে পুলিশকে অবগত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।