চকরিয়া প্রতিনিধি ॥
চকরিয়া বানিয়ারছাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত ও চালক আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া ষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আরোহী পেকুয়া উপজেলা টইটং ধনিয়াকাটা এলাকায় মৃত ফয়েজ আহমদের ছেলে মোজাম্মেল হক (৪৫)। এ সময় গুরুতর আহত চালক একই এলাকার আবদুল মালেকের ছেলে জালাল উদ্দিন(৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত মোজাম্মেল লামা ফাইতং থেকে ইট ক্রয় করে মোটার সাইকেল যোগে পেকুয়া উপজেলার নিজবাড়ী টইটংয়ে যাওয়ার জন্য বানিয়ারছড়া ষ্টেশনে পৌছলে চট্টগ্রামগামী ট্রাক( চট্টমোট্টো-চ -১১-১৫৮৬) মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে দু’ জনেই পড়ে গুরুতর আহত হয়। এসময় ঘটনাস্থলে মোজাম্মেল হক মৃত্যুবরণ করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো: ফয়েজুর রহমান জানান, ঘাতক ট্রাক ও মোটর সাইকেল দু’টি তাদের হেফাজতে নেয়া হয়েছে। তবে ঘাতক ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়েছে।

0 Comments