Advertisement

পঙ্কজের সঙ্গে নৈশভোজে এরশাদ-ইনু-তারেক সিদ্দিকী

ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের বাসায় আজ বৃহস্পতিবার রাতে এক নৈশভোজে অংশ নিয়েছেন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারেক   অাহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারপারসন এইচ এম এরশাদ, জাপা নেতা সাবেক মন্ত্রী জিএম কাদের প্রমুখ নৈশভোজে অংশ নেন। তবে তাদের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না তা জানা যায়নি। এ ব্যাপারে নৈশভোজে অংশ নেওয়া কেউ কিছু জানাননি।
এদিকে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদেরও একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকের আলোচ্য বিষয়ও জানা যায়নি।

Post a Comment

0 Comments