প্রেস বিজ্ঞপ্তি  ॥
কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সাথে কক্সবাজার জেলা ছাত্রলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারী বিকাল ৪টায় ইভানপ্লাজাস্থ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সম্পাদক বিপ্লব কান্তি দে ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম। সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন সংবাদ মাধ্যম গুলো যে ভুমিকা রেখে যাচ্ছে তার ভুঁয়সী প্রশংসা করেন এবং আগামীতে অনলাইন প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে কক্সবাজার অনলাইন ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা ছাত্র লীগের নব নির্বাচিত সভাপতি ও কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, কক্সবাজার টাইম্স এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, সিএসবি২৪ ডটকম এর সম্পাদক পলাশ বড়–য়া, কক্সবাজার আলো ডটকমের বার্তা সম্পাদক ছৈয়দ আলম, কক্সবাজার লাইভ এর সম্পাদক মিজানুর রহমান মিল্কী, কক্সবাজার টাইমস এর কল্লোল দে চৌধুরী, আবুল মনজুর আজাদ, দি ডেইলী ট্যুরিষ্টের সাংবাদিক মোহাম্মদ বিন আব্দুল্লাহ, সাংবাদিক শাহাদাৎ হোছাইন, ইঞ্জিনিয়ার রবিউল হোছাইন, প্রজন্ম ৭১ এর সভাপতি দেবব্রত সেন দেবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কক্সবাজার টাইমস এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ।