মো. রেজাউল করিম, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও’র ইসলামাবাদ হরিপুর কেন্দ্রীয় শ্রী শ্রী হরিমন্দিরে ১৪ ও ১৫ জানুয়ারী ২দিন ব্যাপী পূন্যলগ্ন উত্তরায়ন উপলক্ষ্যে ১০ মহতী ধর্মসভা, সঙ্গীতানুষ্ঠান ও অষ্টপ্রহরব্যাপী
অখন্ড মহানামযজ্ঞ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠান উদ্ভোধন করবেন- হরিপুর হরিমন্দির ও অর্ধেন্দু প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃনাল আচার্য্য, সভাপতিত্ব করবেন সমাজ সেবক কমলেন্দু আচার্য্য, প্রধান অতিথি থাকবেন- জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রঞ্জিত দাশ, প্রধান ধর্মীয় বক্তা হিসাবে থাকবেন- চট্টগ্রাম ফতেয়াবাদ ব্রহ্মানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দ গীরী মহারাজ, বিশেষ বক্তা হিসাবে থাকবেন- চট্টগ্রামের প্রভাষক শ্রী পলাশ কান্তি নাথ রনি, বিভাগীয় মাধ্যমিক অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ননী গোপাল দাশ, রাঙ্গামাটি ডিগ্রী কলেজের অধ্যাপক রূপম ধর, বিশেষ অতিথি হিসাবে থাকবেন- ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক ফিরোজ আহমদ। অন্যদের মধ্যে নামসুধা অভিসিঞ্চনে থাকবেন- দীপুশ্রী সম্প্রদায় গোপাল গঞ্জ, গৌর নিতাই সম্প্রদায় ভোলা, ভক্ত প্রহ্রাদ সম্প্রদায় ব্রাহ্মনবাড়িয়া ও অচ্যুতানন্দ সম্প্রদায় চকরিয়া। এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় রয়েছেন- এডভোকেট অশোক আচার্য্য ও ভবেষ আচার্য্য। উক্ত অনুষ্ঠানে সফল ও স্বার্থক করে তোলার জন্য আহবান জানিয়েছেন কমলেন্দু ও ডাঃ অজিত কুমার দে।