ঈদগাঁও: ঈদগাঁওতে ধরা পড়েছে সাগরের বৃহৎ কোরাল মাছ। মহেশখালী চ্যানেল সংলগ্ন গোমাতলী এলাকার মৎস্য শিকারীর কাছ থেকে মাছটি কিনে বাজার তোলেন মৎস্য ব্যবসায়ী মনজুর আলম। ১৪ জানুয়ারী রাতে মাছটি বাজারে আনা হলে তা দেখার জন্য উৎসাহী অনেক লোক ভীড় জমান। জানা গেছে, দশ
হাজার ২শ টাকা দিয়ে তিনি বিক্রির জন্য মাছটি কিনেন। তবে মাছের দাম শুনে অনেকে ভড়কে যান। পরদিন বৃহস্পতিবার সকালে উচিৎ মূল্য দিয়ে কক্সবাজারের এক লোক মাছটি ব্যবসায়ী মনজুরের কাছ থেকে কিনে নিয়ে যান  বলে জানান। বাজারে মৎস্য ব্যবসায়ীরা জানান, নিকট অতীতে এত বৃহৎ সাগর থেকে কোরাল আহরণের ঘটনা একেবারেই বিরল।